নিজস্ব প্রতিবেদক।। ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে কর্তব্যরত অবস্থায় পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্টান্ডের পূর্বপাশের মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মো: জাবেদ মাহমুদ জানান নিহত কনস্টেবল টোলপ্লাজায় থেকে মোজাহিদ পেট্রলপাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন। ভোরবেলায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত।
নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৈয়দ হোসেনকে চাপা দিয়ে বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার কারণে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।