নিজস্ব সংবাদদাতা।। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ স্লোগান নিয়ে সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে দ্বিতীয় দিনের মত চলছে পুলিশের উঠান বৈঠক।
বুধবার (১১ই মার্চ) দিনব্যাপী আশুলিয়ার পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজের কক্ষে এ উঠান বৈঠক আয়োজিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ৮ নং ওয়ার্ড মেম্বার মো: হারুন আর রশিদ।
দিনের শুরুতে ছাত্রছাত্রীদের মাঝে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, বাল্য-বিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়। উক্ত উঠান বৈঠকে আশুলিয়া থানার বিট ইনচার্জ টুম্পা সাহা ছাত্রদের মাঝে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রশনি রোমান ওয়াহিদ, আশুলিয়া থানায় কর্মরত পুলিশ সদস্য সাবিনা আক্তারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য, সাভার ও আশুলিয়ার সংগঠিত বিভিন্ন আপরাধ সর্ম্পকে সাধারন মানুষদের সচেতন করার জন্য ঢাকা জেলা পুলিশের উদ্যোগে গত ১০ ই মার্চ থেকে মাসব্যাপী পুলিশের উঠান বৈঠক শুরু হয়। পুরো সাভার ও আশুলিয়াকে সকল ধরনের আপরাধ থেকে মুক্ত করার জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে জনগনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করবে বলে আশাবাদী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের।