লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের ড.শাফিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকালে বিদ্যালয়ের মাঠে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
পুরুস্কার বিতরন পূর্ব এক আলোচনা সভা ড.শাফিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সহকারী শিক্ষক গিরিজা শংকর সেনের সঞ্চালনে প্রধান অতিথি ছাড়াও এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়,আওয়ামিলীগ নেতা নাজির হোসেন প্রমুখ। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।