লিয়াকত হোসেন রাজশাহী।।নওদাপাড়া খানকাহ শরিফ মোড় থেকে ভদ্রা এলাকায় প্রায় হাজার মানুষের যাতায়াত আর এই যাতায়াতের রাস্তাটি রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে পড়ে আছে অবহেলায় রাস্তাটি প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় নানারকম ভাঙাচোরা এবং খানাখন্দে ভরা একটু পানি হলে বাঁধে জটিলতা।
এই সড়ক দিয়ে প্রায় সব দূরপাল্লার বাস নিয়মিত চলাচল করে, বাস চালকদের অভিযোগ এ রাস্তায় যাতায়াতের সময় অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয় এবং ঝাঁকুনি খেয়ে নাট বল্টু প্রায় খুলে পড়ে যায়।
একটি বাস আরেকটি বাস কে সাইড দিতে গেলে পড়তে হয় বিপদের মুখে এলাকার কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন এ রাস্তা দিয়ে কোন রিক্সা বা অটো আসতে চায় না তখন ঘরমুখো যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারে না এজন্য ছাত্র-ছাত্রীদের কে পড়তে হয় চরম বিরম্বনায়। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা হলেও দেখার কেউ নাই এবং এই সড়কটির জন্য কারও মাথাব্যথা নাই।
শহরের নানারকম উন্নয়ন হলেও আমাদের এই সতেরো নম্বর ওয়ার্ডের প্রায় রাস্তাঘাট অবহেলায় অযত্ন অবস্থায় পড়ে আছে। এমতাবস্থায় এলাকাবাসীর আমাদের নগরপিতা এএইচএম খায়রুজ্জামান লিটনের মহোদয়ের কাছে আবেদন ও দৃষ্টি আকর্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবেদন রাস্তাটি যেন দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়।