ইবি প্রতিনিধি।। আজ ১৪ই মার্চ। আন্তর্জাতিক গণিত দিবস। জীবনের সর্বস্তরে গণিতের প্রয়োজনীতা অপরিহার্য। সমাজের সর্বস্তরেরই গণিতের প্রয়োজন রয়েছে। গণিতের উন্নয়নেন সাথে সাথে মানবসভ্যতারও উন্নতি হয়েছে। আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবকিছুর অন্তরালে রয়েছে গণিতের যুক্তির সঠিক প্রয়োগ। ফলে গত ২৬ নভেম্বর ইউনেস্কোর ৪০ তম সাধারণ সভায় এ দিনটিকেকে গণিত দিবস ঘোষণা করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) বর্ণাঢ্য র্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ। শনিবার ‘সবখানেই রয়েছে গণিত স্লোগানে দুপুর সাড়ে ১২ টায় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়। বিভাগের সভাপতির দায়িত্বে থাকা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমানের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।
এমসয় বিভাগের অধ্যাপক কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান, ড. নুরুল ইসলাম, ড. সজীব আলী, ড. অতীশ কুমার যোয়ার্দ্দারসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দিবসটি নিয়ে ড. আনিসুর রহমান বলেন, ‘প্রতিবছর ১৪ মার্চ আন্তর্জাতিক পাই দিবস পালন করা হয়। ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী এবারই প্রথম এই পাই দিবসকে আন্তর্জাতিক গণিত দিবস ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষ্যে আমরা বর্ণাঢ্য র্যালি করেছি।’