লালমনিরহাট সংবাদদাতা।। সাংবাদিক আরিফুল ইসলামকে শুক্রবার মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন লালমনিরহাটের কর্মরত সাংবাদিকরা।
রবিবার (১৫ মার্চ) সকালে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রবীণ সাংবাদিক ও লালমনিরহাট বার্তার সম্পাদক ড.এস,এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, বার্তা২৪.কমের জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, আদিতমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিজিএফ’র কার্যকরী সদস্য সুলতান হোসেন,সাংবাদিক মিডিয়া কল্যাণট্রাস্ট এর সভাপতি মাহফুজ সাজু,সাধারণ সম্পাদক এস,আর শরীফুল ইসলাম রতন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও মানবকন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, সভাপতি ও বাংলানিউজের খোরশেদ আলম সাগর, ডিবিসি নিউজের মাজেদ মাসুদ, এসএটিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স, যুগান্তরের জেলা প্রতিনিধি মিজানুর রহমান দুলাল, প্রথম আলোর আব্দুর রব সুজন, জনকণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
এদিকে এঘটনায় রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে তদন্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।