মোটরসাইকেলের বেপোরোয়া গতি কেড়ে নিলো স্কুলছাত্রের প্রাণ
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৫ মার্চ, ২০২০
-
১২৯
বার দেখা হয়েছে

মেহেরপুর।। মেহেরপুরের গাংনীতে মােটরসাইকেল থেকে ছিটকে পড়ে কিবরিয়া (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার দু’বন্ধু। নিহত কিবরিয়া গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের খড়মপুর গ্রামের ইনতাজুল হকের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
আহতরা হলাে-একই স্কুলের ছাত্র ও উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামের জুনাইদ হােসেন এবং ষােলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামের পলক হােসেন।
জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের আখ সেন্টারের নিকট মােটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হতাহতের ঘটনা ঘটে।
নিহতের বন্ধু পলক জানায়, মোটরসাইকেল যোগে তারা গাংনী বাজারে যাওয়অর পথে পশ্চিম মালসাদহ জােড়া ব্রিজ পার হওয়ার পর নিহত কিবরিয়া বেপরােয়া গতিতে মােটরসাইকেল চালাচ্ছিল। পরে গাংনী আখসেন্টারের কাছে পৌঁছাবার মাত্রই মােটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ৩ জনই আহত হয়। পরে কয়েকজন আমাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘােষণা করেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে
Please Share This Post in Your Social Media