সাভার সংবাদদাতা।। সাভারে জাটকা ইলিশ বিক্রির দায়ে প্রায় চার লক্ষ টাকা মূল্যের ইলিশ মাছ জব্দ করেছে সাভার উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হারুন আর রশিদ। এসময় টের পেয়ে পালিয়ে যায় মাছ ব্যবসায়ী।
সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় মাছের আড়ৎতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, প্রায় দীর্ঘদিন যাবৎ জাটকা ইলিশ বিক্রি করছিলো কিছু অসাধু মাছ ব্যবসায়ী। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাছের আড়ৎ এ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ প্রায় তিন’শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। যার মূল্য প্রায় চার লক্ষ টাকা। মৎস কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অসাধু মাছ বিক্রেতারা পালিয়ে যায় । পরে মাছ সরবরাহকারী পিকআপ ভ্যানটিকে ছয় হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
পরে জব্দকৃত মাছগুলোকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান এ কর্মকর্তা।