করোনাভাইরাসঃ বন্ধ ঘোষণা নোবিপ্রবি
- প্রকাশের সয়ম :
সোমবার, ১৬ মার্চ, ২০২০
-
৬১৭
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা।। করোনা সতর্কতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল (মঙ্গলবার) ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় সতর্কতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের কার্যক্রম এবং আবাসিক হলগুলোও বন্ধ থাকবে বলে জানানো হয়।
উল্লেখ্য, আজ ১৬ মার্চ (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা।
Please Share This Post in Your Social Media