ঢাকা।। বাংলাদেশে থাকা বিদেশি পর্যটকদের ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। আজ (সোমবার) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশেরে কূটনীতিকদের সাথে মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন, সরকার করোনা ভারাস মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে । রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাস যেন ছড়াতে না পারে তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।