ঢাকা।। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় সাক্ষী করা হয়েছে ১৬ জনকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু বক্কর সোমবার বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এ তদন্ত কর্মকর্তা দুপুর সোয়া ১২টার দিকে সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র জমা দেন।