আজ (মঙ্গলবার) সকালে অনুষ্ঠানের শুরুতে ছিলো জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।এরপর মূখ্যপ্রশিক্ষক বাদল চন্দ্র বিস্বাসের পরিচালনায় বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা করেন,কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের অধ্যক্ষ এস এম ফেরদৌস, উপাধ্যক্ষ শেখ শহিদুজ্জামান,মূখ্যপ্রশিক্ষক ড.অরবিন্দ কুমার রায়।
সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এ সময় উপাধ্যক্ষ শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ এস এম ফেরদৌস, মূখ্য প্রশিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন,মূখ্য প্রশিক্ষক সত্যব্রত নাগ,মূখ্য প্রশিক্ষক নাহিদা ইসলাম,মূখ্য প্রশিক্ষক কাজী জাহাঙ্গীর হোসেন,প্রশিক্ষক শাহীন ইসলাম,প্রশিক্ষক কে এম মাকসুদুন্নবী সহ উক্ত ইনস্টিটিউটের কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ।