নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনার আটপাড়া ২১ শে মার্চ উপজেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্ট্যান্ডিং কমিটির সভাপতি তানিয়া নাজরীন চৌধুরী রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ আহমেদ, আর এম ও ডা: নাজমুস সাকিব, মেডিকেল অফিসার ডা: শুভ সরকার, ডা: প্রণব সরকার, ডা: সেলিনা সুলতানা ইভা,এমপিপি নার্গিস সুলতানা বেবি, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শংকর কুমার দাস, প্রমুখ।
সভায় মুজিববর্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মসূচি, জরুরী ও বহির্বিভাগের পরিস্থিতি, নারী ও শিশু বান্ধব হাসপাতাল গঠনের অগ্রগতি, উপজেলার ১৮ টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পর্যালোচনা, পরিবার পরিকল্পনা কার্যক্রম পর্যালোচনা, ইপিআই এবং স্বাস্থ্য সহকারীদের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা, এবং উপ স্বাস্থ্য কেন্দ্রের লোকবল সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এখানে আরও উল্লেখ্য যে সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বর্তমান সরকারের কাজের ধারাবাহিকতায় আটপাড়া কেন্দুয়া মাননীয় সাংসদ বাবু অসীম কুমার উকিল এমপির নির্দেশে ইতিমধ্যে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টার করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা দুটি রুমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেকশনের কর্মচারীবৃন্দ, জননেত্র প্রতিনিধি মোঃ রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবাল ।