ঝিনাইদহে আনসার ভিডিপি’র করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ
- প্রকাশের সয়ম :
সোমবার, ২৩ মার্চ, ২০২০
-
৯৬
বার দেখা হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতা।। ”আতঙ্ক নয় সচেতনতায় প্রতিরোধ,,প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে সদর উপজেলা আনসার ভিডিপির পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার(২৩ মার্চ) সকালে শহরের পৌর এলাকাসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনসমাগম স্থলে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরহাদ হোসেন, প্রশিক্ষক সাগর হোসেন,মোছা সোনিয়া খাতুন, ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ সেলিম হোসেন, আব্দুল খালেক’সহ আনসার কমান্ডার কোম্পানি প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যবৃন্দ।
Please Share This Post in Your Social Media