লালমনিরহাট সংবাদদাতা।। করোনা মোকাবেলায় অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফরের নির্দেশে জরুরী ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে আদিতমারী উপজেলার মহিষখোচা ও ভাদাই ইউনিয়নে অসচ্ছল পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়।
এসময় ত্রাণ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন প্রমুখ।
উল্লেখ্য বাকি ইউনিয়নগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান।