খেলাঘরের উদ্যোগ নিজের বাড়ি নিজের পাড়া সুরক্ষিত রাখি
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
-
২৪০
বার দেখা হয়েছে

তাহিরপুর প্রতিনিধি সুনামগঞ্জ।। নিজের বাড়ি, নিজের পাড়া নিজেই সুরক্ষিত রাখি। এই শ্লোগানে জীবাণুনাশক স্প্রে করার উদ্যোগ নিয়েছে খেলাঘর আসর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা শাখা। আজ শুক্রবার সকালে খেলাঘর আসরের কর্মীরা উজান ও মধ্য তাহিরপুর জামে মসজিদ, মধ্য তাহিরপুর ও উজান তাহিরপুর গ্রামে খেলাঘর আসরের সদস্যদের বাড়ি, সংযোগ রাস্তা ও পাড়ার দোকানে জীবানুনাশক স্প্রে করেছে। পরে খেলাঘর আসরের সদস্যরা মসজিদে গোলাপ জল ও হাত ধোয়ার জন্য সাবান প্রদান করে।
খেলাঘর আসরের সদস্য উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা শাবিপ্রবি ছাত্রলীগের সহসম্পাদক নাজমুস শাকিব অভি ও মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত অপু বলেন, আমরা চাই এই কার্যক্রম সারা উপজেলায় ছড়িয়ে পড়–ক। সাধ্যমতো সবার পাশে থাকার চেষ্টা করব।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী এ কাজে উৎসাহ ও সহযোগীতা প্রদান করে বলেন, আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের ঘর নিরাপদ রাখি। সবাই ঘরে অবস্থান করি। তিনি আরো বলেন, আমি এ সকল উদ্যোগে সবধরণের সহযোগীতার জন্য সবসময়ই প্র¯‘ত আছি।
Please Share This Post in Your Social Media