রুপসায় পুলিশের উদ্যোগে ৮৫ টি বাড়িতে লাল পতাকা উড্ডায়ন
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৮ মার্চ, ২০২০
-
১২৩
বার দেখা হয়েছে

তারিকুল ইসলাম।। সরকারের নির্দেশনা ও জেলা পুলিশ প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রূপসা থানা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। বিদেশ ফেরত (প্রবাসী) ব্যক্তিদের চিহ্নিত করে ইতোমধ্যে ৮৫টি বাড়িতে লাল পতাকা উড্ডয়ন করা হয়েছে। এছাড়া নিয়মিত টহল ব্যবস্থা জোরদার করার পাশাপাশি থানার সকল অফিসারদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের নেতৃত্বে করোনা আক্রান্তদের জন্য থানা অভ্যন্তরে দু’টি বেড স্থাপন করা হয়েছে। বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করে লাল পতাকা উড্ডয়নের পাশাপাশি এসব বাড়িতে হোম কোয়ারেন্টাইন বিষয়ে সচেতনতামূলক লিফলেট লাগানো হয়েছে। করোনা প্রতিরোধে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এ উপজেলার প্রতিটি হাট-বাজারে পুলিশী টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হোম কোয়ারেন্টাইন অমান্য করে কেউ যাতে বাইরে অকারণে ঘোরাফেরা করতে না পারে সে দিকে লক্ষ্য রেখে পৃথক পুলিশী টহল দেয়া হচ্ছে। এছাড়া জেলা পুলিশের নির্দেশনায় উপজেলার গুরুত্ব পূর্ন স্থানে বিলবোর্ড স্থাপন করার পাশাপাশি প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। যে কোন পরিস্থিতির জন্য প্রত্যেক পুলিশ অফিসারকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তিনি করোনার ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য সর্ব সাধারণকে মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করার পাশাপাশি সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
Please Share This Post in Your Social Media