ইবি সংবাদদাতা।। করোনাভাইরাস আতঙ্কে আগামী ৯ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছুটি বাড়ানো হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।
তবে এ সময়ে মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে এবং নিরাপত্তা কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন
করতে হবে বলেও জানান তিনি। এছাড়া করােনা পরিস্থিতি সংক্রান্ত যেকোন প্রয়ােজনে ‘ইবি করােনা প্রতিরােধ সেল’ -এর সাথে যোগাযোগ করতে বলা হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাস আতঙ্কে সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়৷ পরে ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।