আজহারুল ইসলাম।। মরণঘাতী করোনা ভাইরাস। যার থাবায় আক্রান্ত সারাবিশ্বের মানুষ। দিনের পর দিন এ ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। করোনা প্রতিরোধে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এরই অংশ হিসেবে করোনা প্রতিরোধে সাবান, মাস্ক বিতরণ ও জীবাণুনাশ স্প্রে করেছে সিরাজগঞ্জের বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা। শুক্রবার দিনব্যাপী সংস্থার নিজস্ব অর্থায়নে সিরাজগঞ্জের কামারখন্দের বাগবাড়ী গ্রামে জনসাধারণের মাঝে এসব কার্যক্রম পরিচালনা করে তারা।
জানা যায়, এসময় প্রায় পাঁচ শতাধিক সাবান এবং দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এর আগে জনগণের মাঝে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করে তারা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্ট বাবু শেখ, মমিন খান, হীরন কুমার, সাধারণ সম্পাদক শাহীন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন প্রমূখ।
উল্লেখ্য, ‘শিক্ষা ও মানবতার সেবায় আমরা’ স্লোগানকে সামনে রেখে ২০১৭ এর ৯ ডিসেম্বর তরুণ যুবকের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা। এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক ও শিক্ষা মূলক কার্যক্রম সম্পন্ন করা। যেকোন দুর্যোগ মোকাবেলায় এবং বিভিন্ন গরিব দু্স্থদের সাহায্যে সহযোগিতা করে আসছে সংগঠনটি।