কেরানীগঞ্জ সংবাদদাতা।। কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন রাস্বা সংগঠনের চেয়ারম্যান ও সকালের সময়ে প্রতিনিধি সাংবাদিক অতীশ দীপংকর মিঠু।
আজ মঙ্গলবার (৭ই এপ্রিল) সকালে শুভ্যাঢার ৬নং ওয়ার্ডের খেজুরবাগ এলাকায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সেচ্ছাসেবী সংগঠন রাস্বার উদ্যোগে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (আলু-১ কেজি ডাল -আধা কেজি লবণ – আধা কেজি চাল-৩ কেজি) বিতরণ করা হয়।

রাস্বা সংগঠনের চেয়ারম্যান ও সকালের সময়ের সাংবাদিক অতীশ দীপংকর মিঠু এসময় জানান, করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি রূপ ধারণ করেছে। এখনই সময় মানুষ মানুষের জন্য প্রমাণ করার। তাই আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি তা হতদরিদ্র মাঝে দেওয়ার চেষ্টা করেছি। যতদিন পর্যন্ত এ দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হয় ততদিন গরীব ও অসহায়দের পাশে তার সংগঠন থাকবে বলেও তিনি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন , সাংবাদিক তানভীর শেখ, রাস্বা সদস্য বিশ্বজিৎ সরকার, আর কে মজুমদার, খোকন মন্ডল ও তারেক দাসসহ প্রমুখ।