নিজস্ব প্রতিবেদক।। করোনার প্রাদুর্ভাব দূরীকরণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে । ফলে বিপাকে পড়েছেন ভিক্ষুক ও খাবার হোটেলের উচ্ছিষ্ট চেয়ে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। আশুলিয়ার ওই সমস্ত ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন ডিজাইনওয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালট্যান্ট’র ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ও ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক- আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: রবিউল ইসলাম।
(মঙ্গলবার (৭ই এপ্রিল) বেলা ১২টার সময় আশুলিয়া ধামসোনা ইউনিয়নের পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রায় ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল বিতরণ করা হয়। অন্য এলাকার নিম্ন আয়ের লোকজনকে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে বলে,ডিজাইনওয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালট্যান্ট’র চেয়ারম্যান, মরিয়ম ইসলাম আমাদেরবাংলাদেশ.কমকে বলেন,করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক,আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: রবিউল ইসলাম,আমাদেরবাংলাদেশ.কমকে জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে, অসহায়, গরীব, দিনমজুর পরিবারের সদস্যদেরকে পল্লীবিদ্যুৎ হাজী নিজাম প্লাজার নিচতলা নিজের অফিস থেকে ত্রাণ বিতরণ শুরু করেন। এসময় তিনি আরোও বলেন অ-ভাবী পরিবারের তালিকা করা হলেও যারা লজ্জায় ত্রাণ নিতে আসেনি, গোপনে লোক মারফত তাদের বাসায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ।
এসময় তিনি সাংবাদিকদের বলেন-মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি, বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান