সাভার সংবাদদাতা।। সাভারে ট্রাকপাচায় মরিয়ম বেগম (৩৮) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও একজন। এ ঘটনায় ট্রাকসহ চালককে গ্রেফতার করেছে পুুলিশ। আজ বুধবার (৮ই এপ্রিল) সকালে সাভারের গেন্ডা বাসষ্টান্ডে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়র নওগা জেলার পত্নীতলার মধইল সানসি এলাকার মেয়ে । তিনি সাভারের ব্যাংক টাউনে বাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, সকালে রিকশাযোগে তিনি তার গার্মেন্সে বেতন তুলতে গেলে গেন্ডা এলাকায় আসলে নবীনগরগামী একটি ট্রাক তাদের রিকশাটি ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে পিষ্ট হন। ফলে ঘটনাস্থলেই নিহত হয় ঐ নারী।গুরুতর আহত অবস্থায় রিকশা চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা জানান, ঘটনাস্থলে নিহত নারীর লাশ মর্গে রাখা হয়েছে এবং ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত রিকশা চালককে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।