কক্সবাজার সংবাদদাতা।। কক্সবাজারের ইসলামাবাদে নুরুল আলম নামে এক কৃষক বণ্য হাতির আক্রমণে নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। নিহত ব্যক্তি একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি বাড়ির পার্শ্ববর্তী অনাবাদী জমিতে গরু চরাতে যায়। এ সময় একটি বণ্য হাতি এসে নুরুল আলমকে শুড় দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করে বনে ঢুকে পড়ে। পরে আত্মীয় স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক। চেয়ারম্যান বিষয়টি ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামানকে জানালে তিনি এসআই মোহাম্মদ ফরিদকে ঘটনাস্থলে পাঠান। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবর আবেদন করতে বলা হয়েছে।