ভোলা সংবাদদাতা।। ৪০ পিস ইয়াবাসহ একাধীক মামলার এক আসামীকে আটক করেছে চরফ্যাশন সদর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ২টায় উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলীগাঁ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আব্দুস সহীদ সর্দারের ছেলে মো. তাওহিদুল ইসলাম জিকু (৩০) কে আটক করা হয়।
আটককৃত আসামী জিকু অপহরণ মামলাসহ একাধিক মামলার আসামী বলে থানা সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৯এফ্রিল) দুপুরে তাকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পনির খানের নেতৃত্বে পুলিশের একটি দল ওসমানগঞ্জ ইউনিয়নের আলীগাঁ এলাকার আব্দুস সহীদ সর্দারের ছেলে তাওহীদুল ইসলাম জিকুকে ৪০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তার নামে পুলিশ বাদি হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলা নং ০৭।