সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রথম করোনা রোগী শণাক্ত, লকডাউনের সিধান্ত
- প্রকাশের সয়ম :
রবিবার, ১২ এপ্রিল, ২০২০
-
১২৬
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় প্রথম করোনা রোগী শণাক্ত হওয়ার পর থেকেই পুরো জেলা জুড়ে বইছে করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক।
আজ ১২ এপ্রিল রবিবার বিকেল চারটার পর লকডাউনের সিদ্ধান্ত সুনামগঞ্জ জেলা প্রশাসন। আজ বিকেল চারটায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক জরুরি বৈঠকে সুনামগঞ্জ জেলাকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাযায় । এদিকে জেলার সুধীজন ও সচেতন মহলের জোড় দাবি জেলা প্রশাসনের কাছে অচিরেই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষনা করার । শুধু তাই নয়! লকডাউন করার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে অনেকেই বক্তব্য দিয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এই প্রতিবেদককে বলেন, আজ বিকেল চারটায় এ বিষয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। চারটার পর লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media