রাজধানী মিরপুর থেকে জামালগঞ্জে আসা ব্যক্তি মৃত্যু, গোপনে দাফন
- প্রকাশের সয়ম :
রবিবার, ১২ এপ্রিল, ২০২০
-
৯০
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। ঢাকার করোনাপ্রবণ এলাক মিরপুর থেকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদরে আসার দুই দিনের মাথায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাত ৮ টায় মারা দক্ষিণ কামলাবাজ গ্রামের মিয়া হোসেন (৫৫)। মারা যাবার পর তার স্বজনরা গোপনে সাথে সাথেই লাশ তড়িগড়ি করে দাফন করেছেন বলে জানা গেছে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় আকঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছেন মৃত ব্যক্তির জ্বর ও শ্বাসকষ্ট ছিল।
এলাকাবাসী জানায়, দক্ষিণ কামলাবাজ গ্রামের মিয়া হোসেন (৫৫) গত দুই বছর ধরে মিরপুরে থাকতেন। মিরপুর করোনাবহুল এলাকা ঘোষিত হওয়ায় তিনি বাড়ি ফিরে আসেন। দুই দিন আগে সেখান থেকে বাড়ি আসেন তিনি। বাড়িতে আসার দুই দিনের মাথায় শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি। তবে তার লিভারের রোগও ছিল বলে জানা গেছে। মারা যাবার ঘন্টা দুয়েকের মধ্যেই তার দাফন কাজ গোপনে সম্পন্ন করেন পরিবার। এদিকে এ খবর পেয়ে স্বাস্থ্যবিভাগের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের জানানো হয় রোগী লিভার আক্রান্ত ছিলেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল বলেন, আমরা খবর পাবার পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টদের পাঠালে ওই ব্যক্তির স্বজনরা রোগীর লিভারের রোগের কাগজপত্র দেখান। লিভার রোগে ভোগেই মারা গেছেন তিনি। তবে মিরপুর থেকে একদিন আগে আসছিলেন বলে স্বীকার করেন তিনি।
Please Share This Post in Your Social Media