নিজস্ব প্রতিবেদক।। সারাবিশ্বে চলছে করোনা সংকট। বাংলাদেশেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। জরুরী কিছু পণ্যপরিবহন ছাড়া বন্ধ রয়েছে সকল গণপরিবহন। ফলে বন্ধ হয়েছে সংবাদপত্র বিক্রয়ে নিয়োজিত হকারদের আয়। হকারদের এ দুর্দিনে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি সাংবাদিক মোজাফফর হোসেন জয়। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির লিঃ এ কর্মরত হকারদের মধ্যে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী।
আজ রবিবার (১২ই এপ্রিল) দুপুরে আশুলিয়ার নবীনগর বাইপাইল করিম সুপার মার্কেটে নিজের উদ্যোগে সকলের মাঝে চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল সামগ্রী বিতরণ করা হয়। 
এ সময় সাংবাদিক মোজাফফর হোসেন জয় আমাদেরবাংলাদেশ.কমকে বলেন, অন্যান্য শ্রেনী পেশার মানুষের মতো সংবাদপত্র শিল্পে কর্মরত হকার ভাইরা পরিবার পরিজন নিয়ে অভাব-অনটন ও কষ্টে দিন পার করছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি নিজের উদ্যোগে সহকর্মীদের পাশে দাঁড়িয়েছি,এবং আমার যতটুকু সামর্থ্য ছিল সেই অনুযায়ী তাদের পাশে এসে দাঁড়াতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। তিনি আরোও বলেন আমার সকল সহকর্মীকে বলবো। এভাবে যার যার সামর্থ্য আছে সবাই যদি মানবতার পাশে দাঁড়াই তাহলে করোনার কারণে সৃষ্ট ভয়াবহ এই আর্থিক দুর্যোগ আমরা অবশ্যই কাটিয়ে উঠতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী,আমাদেরবাংলাদেশ.কমকে বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আজ এ দুর্দিনে যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সংবাদপত্র শিল্পে কর্মরত হকার ভাইদের পাশে দাঁড়াতে, বিশ্বের এমন করুণ পরিস্থিতিতে মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবো সবাই বলেও তিনি জানান।
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির লিঃ এর দায়িত্বপ্রাপ্ত মোঃ নেছার উদ্দিন বলেন করোনা ভাইরাসের কারণে আমরা আজ কর্মহীন হয়ে পড়েছি, তাই আজ এ দুর্দিনে যিনি আমাদের পাশে এসে দাড়িয়েছেন আমরা তার কাছে সারা জীবন ঋণী থাকবো ।