সুনামগঞ্জে আরও এক মহিলার শরীরে করোন ভাইরাস শনাক্ত
- প্রকাশের সয়ম :
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
-
১২০
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পর আজ সোমবার সুনামগঞ্জ সদর উপজেলায় ২৫ বছর বয়সী গর্বভতী আরও একজন মহিলার শরীরে (কোভিড-১৯) করোনাভাইরাস শনাক্ত করেছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
জানাযায়, করোনা আক্রান্ত ওই মহিলার বাড়ি সদর উপজেলার বেরীগাঁও গ্রামে। এবং তার স্বামী কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসে।
সুনামগঞ্জ সিভিল সার্জন এই প্রতিবেদককে তথ্য নিশ্চিত করে বলেন, আজ সোমবার ১৩ এপ্রিল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের পর সুনামগঞ্জ সদর উপজেলায় আরও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনাভাইরাস আক্রান্ত ওই মহিলার সংস্পর্শে আসা হাসপাতালে একজন ডাক্তার ও তিনজন নার্সাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই নিয়ে সুনামগঞ্জ জেলায় ২জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
Please Share This Post in Your Social Media