আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় (১৬ এপ্রিল) আরও ৮ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন- সাগর নন্দী, রউফ আহমেদ, মোহাম্মদ আব্দুল হক অতুল, তাজুল ইসলাম, মোহাম্মদ রহমান, আবু তাহের, দেওয়ান আব্দুল এবং ফরিদ উদ্দিন। মারা যাওয়া ব্যক্তিদের সবার বয়সই পঞ্চাশোর্ধ্ব। মৃতদের মধ্যে ৬ জন নিউইয়র্কের বাসিন্দা বাকি দু’জন মিশিগান এবং ভার্জিনিয়ায় বাস করতেন।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৬ জনে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হলেও এর সঠিক কোন পরিসংখ্যান নেই। সিটি কর্তৃপক্ষ জাতিগতভাবে আক্রান্ত বা মৃতের তালিকা প্রকাশ করে না।