ঢাকা।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৮৪ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৩০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ২১৪৪ জন করোনা রোগী শনাক্ত হলো।
শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।