লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং যানবাহন নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
শনিবার ( ১৮ এপ্রিল) লালমনিরহাট জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ৯০টি মামলার মাধ্যমে ৯০ জনকে অর্থদণ্ড প্রদান করেছে। এসময় তাদের কাছ থেকে ৪৯ হাজার ৩ শ টাকা জরিমানা করা হয়েছে মোবাইল কোর্ট।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ জনিত বিরূপ পরিস্থিতি উপেক্ষা করে দেশ ও জাতির কল্যাণে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারীবৃন্দকে নিয়ে জেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দাবী করেন।
লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদ হক প্রধান মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করার জন্য জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানান।