লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে টিসিবি পণ্যের ব্যাপক চাহিদা থাকায় ও সাধারণ লোকজনের ভোগান্তি কমাতে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর সার্বিক সহযোগিতায় নতুন করে আদিতমারী রেলস্টেশন সংলগ্ন এলাকায় আরো একটি ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারে প্রতিনিধি, উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন উপস্থিত থেকে এ দোকানের উদ্বোধন করেন। এসময় আদিতমারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন উপস্থিত ছিলেন।
সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন আদিতমারী রেলস্টেশন সংলগ্ন টিসিবির এ পয়েন্টে ন্যায্যমূল্যে তেল, চিনি, ডাল ও সোলা বিক্রি করা হবে বলে মালিক আবু সাঈদ মুরাদ জানান। এছাড়া উপজেলায় আরো দুটি পয়েন্টে টিসিবির মাল বিক্রি করা হচ্ছে। এসব পণ্য ক্রয় করতে ক্রেতাদের উপছে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে এসব জায়গায় সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে টিসিবির এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ওছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন সার্বক্ষণিক এসব ন্যায্যমূল্যের দোকান তদারকি করছেন।
উল্লেখ্য, টিসিবির দোকানে প্রতি লিটার তেল ৮০ টাকা, প্রতি কেজি চিনি ৫০ টাকা,প্রতি কেজি মসুর ডাল ৫০ টাকা ও প্রতি কেজি সোলা ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে যাতে টিসিবির পণ্য সুষ্ঠভাবে বিক্রয় করা হয়,সেবিষয় মনিটরিং করা হচ্ছে। তিনি আরো বলেন, এসব পণ্য বিক্রিতে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।