সাভার সংবাদদাতা।। সাভারে ৩৭০ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ড ভ্যানসহ আমির হাওলাদার (৫০) ও শামিম হোসেন(৩০) নামের দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) । আজ (২১ এপ্রিল) মঙ্গলবার বিকেলে সাভার বাসষ্টান্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আমির হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালী এবং শামিম হোসেনের গ্রামের বাড়ি ভোলা জেলায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার বাজার বাসষ্টান্ড থেকে ৩৭০ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ডভ্যান সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে তারা জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।