নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান আর নেই।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান ঢাকার গুলশানের নিজ বাসায় মৃত্যুবরণ করেন।
শনিবার (২৫শে এপ্রিল) বিকেল ৪টা ১০মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এর আগে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তান, নাতি-পুতিসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী।