জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট সদর উপজেলার ডালিমবাতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত বেলাল হোসেন রোববার দুপুরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নিহত বেলাল হোসেন সদর উপজেলার ডালিমবা গ্রামের সোলায়মান আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারভাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, নিহত বেলাল হোসেনের সাথে প্রতিবেশী চাচাতো ভাইদের দীর্ঘদীন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বেলাল হোসেন তার নিজ জমির ক্ষেতে যাওয়ার পথে প্রতিপক্ষের লাঠির আঘতে গরুতর আহত হয় । প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান বেলাল হোসেন।