দুর্গাপুরে ওএমএস ডিলারের মাধ্যমে দশ টাকা কেজি দরে চাউল বিক্রি শুরু
- প্রকাশের সয়ম :
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
-
১৪৫
বার দেখা হয়েছে

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে ওএমএস ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে । মঙ্গলবার পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ডিলার বিপ্লব কৃষ্ণ রায় এর মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী খাদ্য কর্মকর্তা মোঃ শিবলী নোমান, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: রাকিবুল ইসলাম প্রমুখ ।
সহকারী খাদ্য কর্মকর্তা শিবলী নোমান বলেন, পৌরসভায় দুইজন ডিলারের মাধ্যমে ১৫ দিন পর পর মাসে দুইদিন ওএমএস কার্ডধারী প্রতিজনকে ১০ কেজি করে মাসে মাথাপিছু ২০ কেজি চাল বিতরন করা হবে। ডিলার বিপ্লব কৃষ্ণ রায় বলেন, পৌর এলাকায় আমার আওতায় ৯০০ জন কার্ডধারীকে চাল দিতে হবে ।
Please Share This Post in Your Social Media