ঢাকা।। করোনা আক্রান্ত হয়ে এসআই নাজির উদ্দিন নামে এসবির আরো এক পুলিশ সদস্য মারা গেছেন। এ নিয়ে করোনায় প্রাণ গেল চার পুলিশ সদস্যের।
এর আগে, বুধবার মারা যাওয়া দু’জন পুলিশ সদস্য হলেন পিওএম এর সদস্য এএসআই আবদুল খালেক ও ট্রাফিকের কনস্টেবল আশেক মাহমুদ। করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান তারা।
এর আগে, মঙ্গলবার রাতে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সদস্য কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যু হয়। তিনি ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।