এআর সোহেব চৌধুরী।। ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলার চরফ্যাশনে ১২শ আনসার ভিডিপি ও গ্রাম পুলিশদের মাঝে খাদ্য ও আর্থিক আর্থিক সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের যে কোন দুর্যোগ,সমস্যা বিষেশ করে জনগণের নিরাপত্তা এবং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে দেশের এই বাহিনীর ভূমিকা অনেক। তারা জনগণের সেবার কাজে নিজেদের উৎসর্গ করছে,কিন্তু দঃসময়ে তারা কারো কাছে যেতে পারেনা। আমি সেইসব মানুষের পাশে এসে দাড়িয়েছি।
এমপি জ্যাকবের উদ্যোগ ও আর্থিক সহায়তায় “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় মঙ্গলবার (৫মে) সকাল ১০টায় চরফ্যাশন ঈঁদগাহ মাঠে আনসার ভিডিপি ও গ্রাম পুলিশদের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এমপি জ্যাকবের ব্যক্তিগত অর্থায়নে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নের আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের ১২শ সদস্যের মাঝে এ সহায়তা দেয়া হয়। এছাড়াও তিনি গত ৩দিনে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় তৃতীয় ধাপে উপজেলার ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ও রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন ও সম্পাদক মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন।