সিনিয়র কোরেসপন্ডেন্ট।। রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ি ও কদমতলীর একাংশ এলাকা নিয়ে গঠিত ঢাকা-পাঁচ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন।
বুধবার সকালে স্কয়ার হাসপাতালে ৮৬ বছর বয়সে মারা যান তিনি। প্রায় এক মাস ধরে লাইফ সাপোর্টে ছিলেন চারবারের এই সংসদ সদস্য।
১৯৯১ সালে প্রথমবারের মত নির্বাচনে লড়ে হেরে যান হাবিবুর রহমান মোল্লা, সেবার স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। এরপর ১৯৯৬ সালে ঢাকার-৪ আসন থেকে প্রথমবারের মত সংসদ নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবার হেরে যান তিনি।
এরপর নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী হন হাবিবুর রহমান মোল্লা। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।