বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে ৬ মে, (বুধবার) বিকেলে দরীদ্র মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। তার নির্বাচনী এলাকা (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারি) উপজেলার মধ্যে আজ ফকিরহাট উপজেলার মোট ৬০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু জানান, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, মোঃ শাহাদাৎ হোসেন, সাহাবুদ্দিন সাবু, মোঃ ইবারাত আলী, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কাজি রিয়াজ উদ্দিন স্বপনসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধারা সহায়তা প্রদানের জন্য সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।