ঢাকা মেডিক্যালের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর জানান, করোনার উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (৫ মে) ড. নাজমুল করিম চৌধুরী হাসপাতালে ভর্তি হন। বুধবার (৬ মে) রাতে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
ড. নাজমুল করিম চৌধুরীর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখান থেকেই তার লাশ দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো স্বজনকে লাশের কাছে যেতে দেওয়া হচ্ছে না।
ড. নাজমুল করিম চৌধুরীরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন।
এদিকে, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটেও নাজমুল করিমের মৃত্যুর বিষয়টি জানিয়ে শোক প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে এফআইইউ পরিবার গভীরভাবে শোকাহত।’ তবে তিনি কীভাবে মারা গেছেন ওয়েবসাইটটিতে সেই বিষয়টি উল্লেখ করা হয়নি।























































