
গিয়াস উদ্দিন রুবেল।। রোজা রেখে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হালিমের উদ্যোগে চরপার্বতী ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের আব্দুল আলী ডাঃ বাড়ির বর্গাচাষী কামাল উদ্দিন নামের এক দরিদ্র কৃষকের ২৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
জানা যায়, চরপার্বতী ইউনিয়নের কামাল উদ্দিন অভাবে কারণে গোলায় ধান তুলতে পারছিলেন না। বিষয়টি চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হালিমের নজরে আসে। তিনি তার নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের ধান কেটে মাড়াই করে দেন।
আবদুল হালিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে দেশের অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ। এই কর্মসূচি অব্যাহত থাকবে। ওই কৃষকের ফসল কাটা ও মাড়াইয়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
২নং চরপার্বতীর ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, চরপার্বতী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্ছু, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাংঘঠনিক সম্পাদক সাইমুন শাহ বেলাল, ১নং ওয়ার্ড় সভাপতি -অপু মজুমদার, ২নং ওয়ার্ড় সভাপতি হেদায়েত উল্লাহ, ৩নং ওয়ার্ড় সাধারণ সম্পাদক রায়হান, ৪নং ওয়ার্ড় সভাপতি নাঈমুল ইসলাম মূসা প্রমুখ।
কৃষক কামাল উদ্দিন আনন্দ প্রকাশ করে বলেন, এমনিতেই করোনাভাইরাসের কারণে ঘরে আটকা পড়ে আছি। কোনও কাজ করতে পারছি না। ধান কেটে ঘরে তোলার মতো টাকাও ছিল না আমার কাছে। তারা বিষয়টি শুনে ধান কেটে মাড়াই করে দিয়েছেন।