লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটর আদিতমারীতে নার্সসহ আরো ৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে শুধু আদিতমারীতে ৯ জন করোনা শনাক্ত হলেন। এদিকে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হওয়া ওই যুবকের পরিবারের নতুন করে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়াও ওই যুবকের আইসোলেশন ওয়ার্ডেের তত্বাবধানে থাকা আদিতমারী হাসপাতালের একজন জুনিয়র নার্স ও একই হাসপাতালের যক্ষা বিষয়ক সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন। যক্ষা সহকারীর বাড়ী উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে। আর নার্স হাসপাতালের আবাসিক কোয়াটারে পরিবারসহ বসবাস করেন।
বৃহস্পতিবার বিকালে ৮ জন নতুন করে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে ১৮ বছর বয়সী করোনা আক্রান্ত ওই তরুণের রিপোর্ট নেগেটিভ এসেছেন। তার বাড়ি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামে। নতুন করে ওই যুবকের মা বাদে বাকি সবাই করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে নতুন করে করোনা শনাক্ত আরেক যুবকের বাড়ী উপজেলার পলাশী ইউনিয়নের টেপা পলাশী গ্রামে। তিনি নারায়ণগঞ্জ থেকে বাড়ীতে আসেন।
এলাকাবাসী জানান, আদিতমারীতে প্রথম করোনা আক্রান্ত তরুণ গাজীপুর থেকে বাড়িতে আসেন। এরপর তার থেকে পরিবারের আরো ৫ জন নতুন করে করোনা শনাক্ত হলেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর এলাহী প্রধান বলেন, ওই যুবকের করোনা পজেটিভ আসার পর পরিবারের ৬ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। তিনি আরো জানান, ওই যুবকের মা বাদে বাবাসহ সবাই করোনা শনাক্ত হয়েছেন।