নিজস্ব প্রতিবেদক।। সাভারে অস্বাস্থ্যকর পরিবেশ ও কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরির দায়ে শাহানা ফুড প্রোডাক্টস নামে একটি কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪ )। এসময় আরো ১০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।
মঙ্গলবার দুপুরে সাভারের দেওগাঁও এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এসব জরিমানা করেন।
র্যাব জানায়, অস্বাস্থ্যকর পরিবেশ ও কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরি করে আসছিলো সাভারের শাহানা ফুড প্রোডাক্টস। মঙ্গলবার দুপুরে র্যাবের ভ্রাম্যমান আদালতের চলা অভিযানের মাধ্যমে কারখানাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল ও ভেজাল সেমাই জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়।