নোবিপ্রবিতে করোনা পরীক্ষায় প্রথম দিনে শনাক্ত ১
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১২ মে, ২০২০
-
১২৯
বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা শনাক্তকরণ পরীক্ষার ১ম দিনের ১১ টি নমুনার মধ্যে ১জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।আজ ১২ মে নমুনা পরীক্ষার ১ম দিনের রিপোর্ট প্রদান করা হয়েছে।
নোবিপ্রবি অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গতকাল সোমবার (১১ মে) হতে নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের ল্যাবে করোনা নমুনা পরীক্ষা শুরু হয়।এতে শুধুমাত্র নোয়াখালী জেলার সদর ও সুবর্ণচর থেকে প্রেরিত ১১ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে একজনের করোনা পজিটিভ পাওয়া যায় এবং আজ ১২ মে নমুনা পরীক্ষার ১ম দিনের রিপোর্ট প্রদান করা হয়েছে। দ্বিতীয় দিন পরীক্ষার জন্য ৫০ টি নমুনা এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া নির্দেশনা অনুযায়ী পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও সভাপতি টেকনিক্যাল কমিটি, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, কভিড-১৯ এর ইমেইল আইডি, আইইডিসিআর এর পরিচালকের ই-মেইল আইডিতে প্রেরণ করা হয়।
Please Share This Post in Your Social Media