নওয়াপাড়া(যশোর)সংবাদদাতা।। অভয়নগর উপজেলার কোদলা গ্রামের বর্গাচাষী হেদায়েত হোসেনের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিল স্থানীয় বিএনপির নেতাকর্মিরা।
বুধবার সকালে অভয়নগর থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদের নেতৃত্বে ওই কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।
ধান কাটায় অংশ নেন অভয়নগর থানা স্বেছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোহাজ্জেন হোসেন রাহাত, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক মিলন, মো. শামিম, কবির হোসেন জনি, লিটন ভুঁইয়া, পৌর যুবদল নেতা মো. মানিক হাওলাদার, মো. নাছির জোয়ারদার, মো. রাকিবুল ইসলাম মুছা, মো. মোজাফফর, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. কাসেম ব্যাপারি, ছাত্র নেতা মো. জুবায়ের বাচন, মো. মামুন, মো. তাজ রিয়ন প্রমুখ। অসহায়
কৃষকের ধানকাটার বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া পৌর যুবদলের নেতা মো. মানিক হাওলাদার জানান, আমাদের আদর্শের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশ ও দশের স্বার্থে এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখব।