নিজস্ব প্রতিবেদক।। বরিশালের মূলাদীতে শিশু আরাফাত ঢালী (৬) হত্যার আসামীদেরকে জেলহাজতে পাঠিয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বুধবার দুপুরে মেহেন্দিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আসামী সাইফুল ও সাব্বির (১৫)আদালতে প্রেরণের পর জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে বরিশাল অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় আসামী সাইফুল ও সাব্বিরকে বরিশালের হিজলা থানা থেকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির মাধ্যমে শিশু আরাফাত হত্যার সময় আরাফাতের পায়ের জুতো এবং সুপারি গাছের বাইল/খোল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে শিশু আরাফাত ঢালীকে সুপারি বাগানে গলায় সুপারি গাছের বাইল দিয়ে বেধে কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। এঘটনায় মৃতের পিতা আব্দুল রব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এরপর অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হকের নির্দেশেই হত্যার রহস্য উৎঘাটনে মাঠে নামে পুলিশ। জেলার স্পেশাল পুলিশ ব্রাঞ্চের সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতারে সক্ষম হয় বরিশাল পুলিশ।