ঢাকা।। রাজধানীর যাত্রাবাড়ীতে ২ মাসের ভাড়া না দেয়ায় চার পরিবারকে মারধর করে বের করে দিয়েছেন বাড়িওয়ালা। বুধবার (১৩ মে) ভুক্তভোগী আলফাজউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
আলফাজউদ্দিন বলেন, ‘করোনার কারণে গত ২ মাসের (৪০ হাজার টাকা) ভাড়া বকেয়া পড়ে। তবে বাড়িওয়ালা আমিরের কাছে আগে থেকে থাকা দেড় লাখ টাকা থেকে কেটে নিতে বলি। কিন্তু তিনি তা না করে বাসার লোকজনকে বের করে দিয়েছেন। পরে বাধ্য হয়ে ৪ মে যাত্রাবাড়ী থানায় জিডি করি।
স্থানীয়রা জানান, বাসা থেকে করে দেয়া ৪ পরিবার কঠিন সময় পার করছেন। রাস্তায়, ফুটপাতে, বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। কাপড় চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই নিতে পারছেন না তারা। দশ দিন ধরে অভিন্ন পোশাকে ঘুরছেন তারা।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় আমিরের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। পরে দারোগা দিয়ে বাড়ির মালিককে ডেকে কয়েকবার চেষ্টা করা হয়েছে বিষয়টি সুরাহা করতে।সে কথা শুনছে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।