লোহাগাড়া সংবাদদাতা।। মহামারী করোনার ধাক্কায় এমনিতেই অদৃশ্য আতঙ্কে গোটাদেশ। তার উপর ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বঙ্গোপসাগরে যেভাবে গভীর নিম্নচাপ ঘনীভ‚ত হয়েছে তাতে মনে করা হচ্ছে এটি আগামী তিন-চার দিনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।
শনিবার ১৬ মে সকালে ১১ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) নীলুফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া উপজেলার ডিজিএম মুহাম্মদ সরওয়ার জাহান, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, লোহাগাড়া প্রেস ক্লাব দপ্তর সম্পাদক রায়হান সিকদার।
এছাড়াও সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।