লালমনিরহাট সংবাদদাতা।। একটানা ২০ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আবু কাশেম (১৮) নামের এক যুবক। আবু কাশেম লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামের খাজা মিয়ার ছেলে।
আর অপরজন হলেনঃ আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত জুনিয়র নার্স আমির হোসেন (৪৭)। তিনি উপজেলা হাসপাতালের আবাসিক কোয়াটারে পরিবারসহ বসবাস করতেন।
রবিবার (১৭ মে) দুপুরে তাদের দুজনের ছাড়পত্র দেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর আরেফিন প্রধান।
জানাগেছে, লালমনিরহাটের আদিতমারীতে প্রথম করোনা শনাক্ত হন আবু কাশেম। এরপর তাকে ২৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় ৷ প্রথম করোনা শনাক্ত আবুু কাশেমের সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন হাসপাতালের কর্মরত জুনিয়র নার্স আমির হোসেন। পরপর দুজনের রিপোর্ট নেগেটিভ আসায় কর্তৃপক্ষ তাদেরকে ছাড়পত্র দেন।
এসময় আদিতমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দুজনকে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর আরেফিন প্রধান, ওসি সাইফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক একেএম মাহবুব আলম।